
লোহার দিঘী সংলগ্ন আধুনগর ইউনিয়নের কাজীর পাড়ার মরহুম আবদুর রহমান ড্রাইভারের স্ত্রী আনোয়ারা বেগম (৭২) বার্ধক্যজনিত কারণে গত ৩অক্টোবর রাত ১০ টায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি ৭ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
আজ ৫ অক্টোবর বাদ আছর লোহারদিঘী জামে মসজিদ সংলগ্ন মাঠে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানা যায়।

উল্লেখ্য, আনোয়ারা বেগম জমিদার পাড়া সংলগ্ন এম. আলী টাওয়ারের স্বত্বাধিকারী মোহাম্মদ আলীর মাতা।
এদিকে, লোহাগাড়া আইডিয়াল স্কুল পরিচালনা পরিষদের সভাপতি এডভোকেট মোহাম্মদ সাইফুদ্দিন ও সেক্রেটারি অধ্যাপক মোহাম্মদ আবু নোমান মোহাম্মদ আলীর মাতা আনোয়ারা বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।- খবর প্রেস বিজ্ঞপ্তির
Lohagaranews24 Your Trusted News Partner