
নিউজ ডেক্স : বাঁশখালীর চেচুরিয়া এলাকায় সিএনজি অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে তানভীর সিকদার (২৪) নামে এক ছাত্রলীগ নেতার মর্মান্তিক মৃত্যু হয়েছে।মঙ্গলবার (২৬ জানুয়ারি) সকালে এই দুর্ঘটনা ঘটে।
সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করা তানভীর সিকদার দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ সম্পাদক। তিনি উপজেলার গণ্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা এলাকার আবু শমা ইউসুফ সিকদারের ছেলে।
স্থানীয়রা জানান, সকালে বাড়ি থেকে বের হয়ে গুনাগরি যাওয়ার পথে চেচুরিয়া এলাকায় সিএনজি অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে গুরুতর আহত হন তানভীর। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বাঁশখালী থানার উপ-পরিদর্শক (এসআই) আক্তার হোসেন জানান, দুর্ঘটনা কবলিত সিএনজি অটোরিকশা এবং মোটরসাইকেল থানায় নিয়ে আসা হয়েছে। মরদেহ আইনি প্রক্রিয়া শেষ করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। বাংলানিউজ
Lohagaranews24 Your Trusted News Partner