
____জেসমিন সুলতানা চৌধুরী____
মেঘমালা এঁকেছে আল্পনা ঐ দূর নীল আকাশের বুকে,
বর্ণিল সাজে হয়নি রূপ সজ্জা
কাজল কালো মেঘ তাই আল্পনা রেখেছে ঢেকে।

রংধনু তার সবটুকু রং
দিয়েছে ঢেলে,
তাতেই ছবি পরিপূর্ণ রূপ পেয়ে হয়েছে উজ্জ্বল ঝলমলে।
সূর্য দিয়েছে আলো
তাতেই দূর হয়েছে কালো,
সূর্যের আলোয় আলোকিত ছবি
রূপ লাবণ্যে হয়েছে আরো জমকালো।
মৃদু মৃদু আলোর প্রদীপ জ্বালিয়ে চাদঁ -তারা,
সারা রাত জেগে দিয়েছে পাহারা।
রাতের নিস্তব্ধতায় ক্ষণিকের তরে ও মেঘ হয়নি আনমনা,
তাইতো অনিন্দ্য সুন্দর মেঘেদের আঁকা এ আল্পনা।
Lohagaranews24 Your Trusted News Partner