
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার পুটিবিলা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মাওলানা পাড়ার নিহত কাঠুরিয়া মোহাম্মদ আবদুল্লাহ পরিবারের পাশে দাঁড়িয়েছে গ্লোবাল ফিলানথ্রপিক প্লানেট (জিপিপি) ফাউন্ডেশন ও আল্লামা মুহাম্মদ ফৌজুল কবির (রহ.) ট্রাষ্ট।
গত শুক্রবার লোহাগাড়া উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এম ইব্রাহিম কবির ও ফাউন্ডেশনের চেয়ারম্যান আন্তর্জাতিক ব্যক্তিত্ব ড. মুহাম্মদ মুহিউদ্দিন মাহি নিহতের বাড়িতে গিয়ে খোঁজখবর নেন। এ সময় তাঁরা নিহত কাঠুরিয়ার পরিবারের পাশে থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

উল্লেখ্য, গত ২৫ ডিসেম্বর চুনতি ইউনিয়নের নারিশ্চা এলাকার বনাঞ্চল থেকে কাঠ সংগ্রহ করতে গিয়ে বন্যহাতির আক্রমণে নিহত হন কাঠুরিয়া মোহাম্মদ আবদুল্লাহ।

Lohagaranews24 Your Trusted News Partner