
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের ব্যবসায়ী নূর হোছাইনের চাচা আলহাজ্ব লাল মিয়া (৮৩) ইন্তেকাল করেছেন (ইন্নানিল্লাহে…..রাজেউন)। মঙ্গলবার (৭ জুলাই) রাত সাড়ে ৮টায় নিজ বাড়িতে বার্ধক্যজনিত রোগে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
লাল মিয়া পুটিবিলার বিশিষ্ট ব্যবসায়ী ও দানবীর ছিলেন। তিনি উপজেলার পুটিবিলা এমচরহাট সংলগ্ন মাষ্টার পাড়ার মৃত হাকিম আলীর ৫ম পুত্র। মৃত্যুকালে তিনি ৪ ছেলে ও ৮ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বুধবার সকাল ১০টায় দক্ষিণ পুটিবিলা শাহ সুফি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে নিহতের ভাজিতা ব্যবসায়ী নূর হোছাইন জানিয়েছেন।

Lohagaranews24 Your Trusted News Partner