
নিউজ ডেক্স: বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমের সীমান্তে মাইন বিস্ফোরণে নুরুল হক নামে এক বৃদ্ধের বাম পা বিচ্ছিন্ন হয়েছে বলে জানা গেছে।
শুক্রবার (৮ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার ঘুমধুম ইউনিয়ন ৩ নম্বর ওয়ার্ডের ভাজাবনিয়া এলাকার সীমান্তের জিরো লাইনে এ ঘটনা ঘটেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, ‘শুক্রবার জুমার নামাজের আগে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরকান আর্মি (এএ) সীমান্তের জিরো লাইনের চলাচলের রাস্তায় এসে বিভিন্ন জায়গাতে মাইন বসিয়ে চলে যায়। জুমার নামাজের পরে বিকট শব্দ হলে স্থানীয়রা দেখতে পায় এক বৃদ্ধ ঘটনাস্থলে কাতরাচ্ছেন।
এ সময় ভাজাবনিয়ার মরহুম আব্দু শুক্কুরের ছেলে আনুসহ কয়েকজন গিয়ে আহত বৃদ্ধ নুরুল হককে উদ্ধার করে কক্সবাজারের উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভাজাবুনিয়ার মরহুম আব্দু শুক্কুরের ছেলে আনু জানান, ‘দুপুর ২টার দিকে ঘুমধুম ইউনিয়ন ৩ নম্বর ওয়ার্ডের ভাজাবনিয়া এলাকার সীমান্তের জিরো লাইনে মাইন বিস্ফোরণে নুরুল হক বাম পা হারান। তিনি রোহিঙ্গা নাগরিক বলেও জানান।
ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করে জানান, ‘আহত নুরুল হককে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।’
Lohagaranews24 Your Trusted News Partner