
নিউজ ডেক্স : রাজধানীর ধানমন্ডিতে নজরুল ইনস্টিটিউটের পাশে এক ভবনের ৫ম তলায় দুই নারীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বিকেল ৪টার পর ধানমন্ডি রোড নং ২৮, বাড়ি নং- ২১-এ অবস্থিত ভবনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন বিশিষ্ট শিল্পপতি মনির উদ্দিনের শাশুড়ি আফরোজা বেগম (৬৫) ও তার বাসার গৃহপরিচারিকা দিতি (১৯)। ঘটনাস্থল থেকে বিষয়টি নিশ্চিত করেছেন ধানমন্ডি থানার এসআই এনামুল হক।

তিনি বলেন, বিকেলে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। প্রাথমিকভাবে ধারণা করছি, বিকেল ৪টার পর দুর্বৃত্তরা ওই দুই নারীকে চাকু দিয়ে গলা কেটে হত্যা করেছে। এ ঘটনায় এ পর্যন্ত কাউকে আটক করা যায়নি।
Lohagaranews24 Your Trusted News Partner