
নিউজ ডেক্স : শাটল ট্রেনে কাটা পড়ে দুই পা হারানো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রবিউল আলমের উন্নত চিকিৎসার দায়িত্ব নিয়েছে চবি কর্তৃপক্ষ। বুধবার দুপুর ১টায় বিশ্ববিদ্যালয় প্রক্টর কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রক্টর মোহাম্মদ আলী আজগর চৌধুরী।
তিনি আরো জনান, রবিউলের উন্নত চিকিৎসার জন্য সকল দ্বায়িত্ব বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গ্রহণ করেছে। চিকিৎসকরা যদি অনুমতি দেন তাহলে তাকে এয়ার এ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো হবে। রবিউলের চিকিৎসার খোঁজ-খবরের জন্য সার্বক্ষণিক একজন সহকারী প্রক্টর তার সঙ্গে আছেন। এছাড়া চবি উপাচার্য চট্টগ্রাম মেডিক্যালের পরিচালকের সঙ্গে ফোনে কথা বলে তার চিকিৎসার ব্যাপারে খোঁজ-খবর নিয়েছেন।

Lohagaranews24 Your Trusted News Partner