
সংযুক্ত আমিরাতের বাংলাদেশী প্রবাসীদের ব্যবসায়ী সংগঠন ‘ডায়নামিক টাচ্ এসোসিয়েশন’ এ বিভিন্ন মেয়াদে কার্যকারী কমিটি ও বিজনেস ডেভেলপমেন্ট কমিটিতে সফলভাবে দায়িত্ব করায় ‘ফাইভ স্টার’ সম্মাননা স্মারক পেলেন এম. ইউনুচ চৌধুরী ইমু।
বুধবার (২৮ ডিসেম্বর) এসোসিয়েশনের পক্ষ থেকে এই সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।


এম. ইউনুচ চৌধুরী ইমু জানান, ‘ফাইভ স্টার’ মার্ক চিহ্নিত সম্মাননা স্মারক দিয়ে এসোসিয়েশন তাকে ধন্য করেছে। তিনি ও তার পরিবারের পক্ষ থেকে এসোসিয়েশনের সকল শেয়ারহোল্ডারকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান। আগামীতেও যেন সফলতার সাথে দায়িত্ব পালন করতে পারেন তার জন্য সকালের দোয়া ও সহযোগিতা কামনা করেন। -প্রেস বিজ্ঞপ্তি
Lohagaranews24 Your Trusted News Partner