
এলনিউজ২৪ডটকম : প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন, বিবি, ওএসপি, পিএসসি বীর বিক্রম’র নামাজে জানাজা বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বাদ আছর চুনতি সীরত মাঠে অনুষ্ঠিত হবে।
নামাজে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন নিহতের বড় ভাই ইসমাইল মানিক।

জানা যায়, বুধবার (১৮ ডিসেম্বর) বিকেলে মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীনের মরদেহ ঢাকায় পৌঁছবে। পরদিন সকাল ১০টায় ঢাকাস্থ আর্মি স্টেডিয়ামে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠিতব্য নামাজে জানাজায় মরহুমের আত্মার মাগফেরাত কামনায় সকল শুভাকাঙ্খীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য পরিবারের পক্ষ থেকে আহবান জানানো হয়েছে।
উল্লেখ্য, মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বাংলাদেশ সময় বিকাল ৫টা ১৩ মিনিটে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
Lohagaranews24 Your Trusted News Partner