
নিউজ ডেক্স : বাংলাদেশ নেভাল একাডেমিতে ডাইরেক্ট এন্ট্রি অফিসার (ডিইও) ২০১৬/বি ব্যাচের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার রিয়ার এডমিলাল এম শাহীন ইকবাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন।

শিক্ষা সমাপনী কুচকাওয়াজের মাধ্যমে ২০১৬/বি ব্যাচের ১৫ জন ডাইরেক্ট এন্ট্রি অফিসার স্বল্প মেয়াদি প্রশিক্ষণ শেষে র্যাংক ব্যাজ পরিধান করেন। অনুষ্ঠানে এন্ট্রি অফিসার শেখ সাইদুজ্জামানকে শ্রেষ্ঠ চৌকস ডাইরেক্ট এন্ট্রি অফিসার হিসেবে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্বর্ণপদক প্রদান করা হয়।
এ সময় ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তা, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং শিক্ষা সমাপনী ক্যাডেটদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
Lohagaranews24 Your Trusted News Partner