
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া সুখছড়ি উজিরভিটা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কলামিষ্ট মোহাম্মদ হোসেন সম্পাদিত “জন্মভূমি” কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে ২৭ সেপ্টেম্বর রাত সাড়ে ৭টায়।
লোহাগাড়ানিউজ২৪ডটকম কার্যালয়ে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, সাংবাদিক মুক্তিযোদ্ধা মোঃ জামাল উদ্দিন, লোহাগাড়ানিউজ২৪ডটকম’র সম্পাদক অধ্যাপক মুহাম্মদ আবদুল খালেক, আধুনগর উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য ও ব্যবসায়ী নজমুল কাদের মনু, “জন্মভূমি” কাব্যগ্রন্থের সম্পাদক কলামিষ্ট মোহাম্মদ হোসেন, গৌড়স্থান উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কবি মুহাম্মদ সোলাইমান, লোহাগাড়ানিউজ২৪ডটকম’র মারুফ খান ও শিক্ষার্থী আবদুল্লাহ আল মামুন প্রমুখ।

উপস্থিত সকলে মোহাম্মদ হোসেন সম্পাদিত “জন্মভূমি” কাব্যগ্রন্থের ভূয়ষী প্রশংসা করেন।
Lohagaranews24 Your Trusted News Partner