
নিউজ ডেক্স : চট্টগ্রামের ফৌজদারহাটের বিআইটিআইডিতে নমুনা পরীক্ষায় আরও তিনজনের শরীরে নভেল করোনাভাইরাসের অস্তিত্ব মিলেছে।
বুধবার বিআইটিআইডিতে মোট ৬০ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে তিনজনের নমুনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন সেখ ফজলে রাব্বী।
“আক্রান্তদের মধ্যে একজন নারী ও দুইজন পুরুষ। তাদের বয়স ৪০ থেকে ৫০ বছরের মধ্যে। তাদের বাসা সীতাকুণ্ড, নগরীর হালিশহর ও সাগরিকা এলাকায়। তারা বর্তমানে বাসাতেই আছেন।”

সীতাকুণ্ডে যিনি আক্রান্ত হয়েছেন, তিনি নারায়ণগঞ্জ থেকে এসেছেন কয়েকদিন আগে; সেখানে একটি ব্যাংকের কর্মকর্তা তিনি।
তাকে শনাক্ত করার পর ছয়টি বাড়ি ও তিনটি দোকান লকডাউন করা হয়েছ বলে সীতাকুণ্ডের ইউএনও মিল্টন রায় জানিয়েছেন।
এ নিয়ে চট্টগ্রামের বিআইটিআইডিতে নমুনা পরীক্ষায় পাঁচজনের শরীরে এই ভাইরাস শনাক্ত হল। এ পর্যন্ত সেখানে ৩০৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে বলে জানা গেছে। বিডিনিউজ
Lohagaranews24 Your Trusted News Partner