
নিউজ ডেক্স : চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে মো. নাছির (৪২) নামের এক হাজতির মুত্যু হয়েছে। বুধবার (২৬ ডিসেম্বর) সকালে এ ঘটনা ঘটে। তিনি আনোয়ারা উপজেলার সরেঙ্গা গ্রামের মৃত হাজী মকবুল আহমেদ মাঝি বাড়ির মনির হোসেনের ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দীন তালুকদার জানান, বুধবার সকালে বুকে ব্যথা অনুভব করলে মো. নাছিরকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। এরপর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গত ২৪ জানুয়ারিতে একটি মামলায় নাছিরকে গ্রেফতার করে চট্টগ্রাম নগরের পতেঙ্গা থানা পুলিশ।
Lohagaranews24 Your Trusted News Partner