ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | খেলার মাঠে বজ্রপাতে ৪ শিশুর মৃত্যু

খেলার মাঠে বজ্রপাতে ৪ শিশুর মৃত্যু

নিউজ ডেক্স : দিনাজপুরে খেলার মাঠে বজ্রপাতে চার শিশু নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও দুই শিশু। তারা দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

সোমবার (২৩ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে দিনাজপুর উপশহর ৮ নম্বর ব্লকের রেলঘুন্টি সংলগ্ন নিশ্চিন্তপুরে এ ঘটনা ঘটে। জাগো নিউজ

নিহতরা হলো-আপন (১২), মিম (১২), হাসান (১৩) ও সাজ্জাদ (১৪)। তাদের সবার বাড়ি উপশহরের ৮ নম্বর ব্লকের রেলঘুন্টি এলাকায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় হতাহতদের কেউ মাঠে ফুটবল খেলছিল, কেউ বৃষ্টিতে ভিজছিল। আবার কেউ খেলা দেখছিল।

দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ডমাস্টার মাসুদ রানা বজ্রপাতে চার শিশু নিহতের বিষয়টি নিশ্চিত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!