
লোহাগাড়া উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সিনিয়র সদস্য, সাংসদ প্রফেসর ড. আবুরেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভী’র আস্থাভাজন মো. বাদশা খালেদ সকল ষড়যন্ত্রকে উপেক্ষা করে দীর্ঘদিন পর কারামুক্ত হয়েছেন।
তিনি বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান। আজ বৃহস্পতিবার বিকেলে লোহাগাড়ায় রওয়ানা হবেন বলে জানিয়েছেন কারামুক্ত বাদশা খালেদ।
তিনি জানান, দীর্ঘদিন কারাভোগের পর সকল ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা থেকে মুক্তিলাভ করায় মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। যারা আমার মুক্তির জন্য নিরলস পরিশ্রম করে গেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। -প্রেস বিজ্ঞপ্তি

Lohagaranews24 Your Trusted News Partner