
নিউজ ডেক্স : কক্সবাজার সদরের ঈদগাঁও ডুলাফকির মাজার গেইটের ঢালার দোয়ার (ঝনঝনি ব্রিজ) এলাকায় যাত্রীবাহী বাস ও হাইয়েস মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে চালকসহ দুইজন নিহত ও আরো অন্তত ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। যাত্রীবাহী হাইয়েসটি দুমড়ে-মুচড়ে গেছে। শনিবার (২৫ মে) বিকাল ৪ টার দিকে ঘটনাটি ঘটে।
নিহত হাইয়েস চালক মোহাম্মদ ইয়াকুব (২৭) কক্সবাজারের কলাতলী উত্তর আদর্শ গ্রামের মোহাম্মদ ইউসুফ ড্রাইভারের পুত্র বলে জানিয়েছেন স্থানীয় সমাজসেবক সাদ্দাম হোসেন। নিহত অপর জনের পরিচয় পাওয়া যায়নি।

আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। স্থানীয় প্রত্যক্ষদর্শী আরিফুল ইসলাম আরিয়ান এ খবর জানিয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি ঘটনাস্থলে রয়েছে। নিহতদের মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
Lohagaranews24 Your Trusted News Partner