
নিউজ ডেক্স : কক্সবাজার শহরের কলাতলীর একটি আবাসিক হোটেল থেকে এক বিদেশীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তার নাম সোস ডুরাল বে (৫০)। তিনি তুরস্কের নাগরিক।
রবিবার (৩ মে) সন্ধ্যায় ‘স্যুইট সাদাফ’ হোটেলের ৭০২ নং কক্ষ থেকে এ মরদেহটি উদ্ধার করা হয়। নিহত বিদেশী বালুখালী রোহিঙ্গা শিবিরে তুরস্কের একটি হাসপাতালে আইটি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান কবির জানান, ‘প্রাথমিকভাবে তিনি স্ট্রোক করেছেন বলে ধারণা করা হচ্ছে।’ তার মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে রয়েছে। পরবর্তী ব্যবস্থা শেষে মরদেহ হস্তান্তর করা হবে। দৈনিক আজাদী

Lohagaranews24 Your Trusted News Partner