
নিউজ ডেক্স : চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন বালুরমাঠ এলাকা থেকে ৬ ডিসেম্বর বৃহস্পতিবার ভোরে পুলিশের তালিকাভুক্ত এক সন্ত্রাসীকে অস্ত্রসহ গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ। নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোঃ ইলিয়াছ খান বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃত সাদ্দাম হোসেনকে (২৯) বাকলিয়া থানার নতুন ব্রিজ এলাকার শাহ আলম প্রকাশ আবদুস সাত্তারের পুত্র এবং ওই এলাকার আরেক তালিকাভুক্ত সন্ত্রাসী ভোলাইয়ার ভাগিনা বলে জানিয়েছে পুলিশ।

মোঃ ইলিয়াছ খান জানান, সাদ্দাম হোসেনের কাছ থেকে একটি একনলা বন্দুক ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র, ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে সাতটি মামলা রয়েছে। তিনি বলেন, সাদ্দাম বাকলিয়া এলাকার পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তাকে দীর্ঘদিন ধরে গ্রেফতারের চেষ্টা করছিল পুলিশ।
Lohagaranews24 Your Trusted News Partner