ব্রেকিং নিউজ
Home | ব্রেকিং নিউজ | বিএসইসির নতুন চেয়ারম্যান লোহাগাড়ার সন্তান মাসুদ খান

বিএসইসির নতুন চেয়ারম্যান লোহাগাড়ার সন্তান মাসুদ খান

নিউজ ডেক্স: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন চেয়ারম্যান হিসেবে চার বছরের জন্য নিয়োগ পেয়েছেন লোহাগাড়ার সন্তান মাসুদ খান। তিনি বহুজাতিক প্রতিষ্ঠান ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেডের চেয়ারম্যান। এ ছাড়া তিনি ক্রাউন সিমেন্ট পিএলসির গ্রুপ সিইও। এর পাশাপাশি বিএসইসির তিনজন কমিশনারও নিয়োগ দেওয়া হয়েছে।

গতকাল দুপুরে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে নতুন নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়। এর আগে সকালে বিএসইসির সদ্য বিদায়ী চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ ও সংস্থাটির চার কমিশনার পদত্যাগ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!