ব্রেকিং নিউজ
Home | দেশ-বিদেশের সংবাদ | সাতকানিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন, ২ লাখ টাকা জরিমানা

সাতকানিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন, ২ লাখ টাকা জরিমানা

নিউজ ডেক্স: সাতকানিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম ও আইসবার উৎপাদন এবং অনুমোদনহীন নকল লেবেল ব্যবহার করে বাজারজাত করার দায়ে দুই প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৭ মে) সাতকানিয়ার পশ্চিম কাঠগড় এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসানের নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ চট্টগ্রাম জেলা কার্যালয়ের নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ ফারহান ইসলাম বলেন, অভিযানকালে আলিফ আইসক্রিম ফ্যাক্টরিতে অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন করছিল। পাশাপাশি অনুমোদনহীন ও নকল লেবেল ব্যবহার করে আইসক্রিম বাজারজাত করার প্রমাণ পাওয়া যায়।

এ অপরাধে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩৯ ধারায় প্রতিষ্ঠানটির মালিকপক্ষকে এক লাখ টাকা জরিমানা করা হয়। একইদিন নাহিয়ান আইসবার নামের আরেকটি প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর পরিবেশে অনিবন্ধিত উপায়ে আইসবার উৎপাদনের দায়ে মালিকপক্ষকে একই আইনে আরও এক লাখ টাকা জরিমানা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!