
নিউজ ডেক্স : সাতকানিয়ায় ইটবাহী ট্রাকের ধাক্কায় মোহাম্মদ সাদিক (৭) নামের এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে। ১৪ মার্চ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় উপজেলার গোলারঘাটবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ঘাতক চালক মহিউদ্দিনকে আটক করেছে পুলিশ। নিহত সাদিক স্থানীয় নুরানি তালিমুল কোরআন মাদ্রাসা ও কিন্ডারগার্টেনের নার্সারির ছাত্র বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিউল কবীর। তিনি জানান, ঘটনাস্থল থেকে চালককে আটক করা হয়েছে। লাশের সুরতহাল প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বাদিপক্ষ মামলা না করলেও পুলিশ বাদি হয়ে মামলা দায়ের করা হবে বলে জানান তিনি।

Lohagaranews24 Your Trusted News Partner