
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় পাহাড় ধ্বসের শঙ্কায় সচেতনতামূলক মাইকিং করেছে উপজেলা প্রশাসন। রোববার (১৯ জুন) সকালে উপজেলার বিভিন্ন ইউনিয়নে পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে চলে যাবার জন্য বলা হয়েছে।
জানা যায়, উপজেলা চুনতি, পুটিবিলা, কলাউজান, চরম্বা ও বড়হাতিয়া ইউনিয়ন পাহাড় ধ্বসের শঙ্কা বেশী। তবে লোহাগাড়া সদর, আমিরাবাদ, পদুয়া ও আধুনগর ইউনিয়নে তুলনামুলক কম।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহান জানান, দেশে টানা ভারি বর্ষণের কারণে পাহাড় ধ্বসের আশঙ্কা রয়েছে। ইতিমধ্যে দেশের বেশ কিছু এলাকায় পাহাড় ধ্বসের কারণে প্রাণঘাতির ঘটনা ঘটে। তাই যে সমস্ত লোকজন পাহাড়ের পাদদেশ ও নি¤œভূমিতে বসবাসরতদের অনাকাঙ্খিত দূর্ঘটনা এড়াতে নিরাপদ জায়গায় আশ্রয় নেয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। এছাড়া প্রয়োজনীয় রেকর্ডপত্র ও জিনিসপত্র গুছিয়ে রাখাসহ শুকনো খাবার সংগ্রহে রাখতেও বলা হয়েছে।

Lohagaranews24 Your Trusted News Partner