
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় ৩ হাজার ৪শ পিস ইয়াবাসহ বদিউল আলম (৩০) নামে এক পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৭ এপ্রিল) রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার চুনতি ফরেস্ট রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার বদিউল আলম কক্সবাজারের চকরিয়া থানার খুটাখালি ইউনিয়নের আতিল্লা পাড়ার মৃত আবদুল হাকিমের পুত্র।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, চট্টগ্রামমুখী একটি যাত্রীবাহী বাসে তল্লাশী করা হয়। এ সময় তার কাছে ইয়াবাগুলো পাওয়া যায়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়। বৃহস্পতিবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Lohagaranews24 Your Trusted News Partner