
নিউজ ডেক্স : ফটিকছড়িতে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। সোমবার (২২ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে ফটিকছড়ির বিবিরহাটে জে ইউ পার্কের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের একজন হলেন- নোয়াখালীর কবিরহাট থানার মৃত রাজেন্দ্র আচার্য্যের ছেলে মানিক আচার্য্য (৫০)। ২৫ বছর বয়সী আরেকজনের পরিচয় পাওয়া যায়নি।
ফটিকছড়ি ফায়ার সার্ভিসের ইনচার্জ (ভারপ্রাপ্ত) মীর সরওয়ার আলম বলেন, সকাল সাড়ে ৯টার দিকে ইটবোঝাই ট্রাক, সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশার মধ্যে সংঘর্ষে দু্ইজন নিহত হয়েছেন। একজন ঘটনাস্থলে এবং অপরজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যুবরণ করেন। বাংলানিউজ

Lohagaranews24 Your Trusted News Partner