
নিউজ ডেক্স : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা পরিষদের কার্যালয়ের সামনে উপজেলার রূপকারী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মেম্বার সমর বিজয় চাকমাকে (৩৮) গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।
বুধবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে এ ঘটনা বলে জানান বাঘাইছড়ির থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার।
ওসি আনোয়ার বলেন, তিন চারজনের একটি দল মোটরসাইকেলে এসে মেম্বার সমরকে গুলি করে পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুরো এলাকা আইনশৃঙ্খলা বাহিনী ঘিরে ফেলেছ। মরদেহটি থানায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। বাংলানিউজ

Lohagaranews24 Your Trusted News Partner