
নিউজ ডেক্স : কক্সবাজারে পুলিশের গুলিতে মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ খান নিহতের পর মাদক মামলায় গ্রেফতার শিপ্রা দেবনাথ জামিন পেয়েছেন। রোববার দুপুর একটার দিকে জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদলত রামুর বিচারক দেলোয়ার হোসেনের আদালতে তার জামিন হয়।
তবে সিনহার অপর সহযোগী সাহেদুল ইসলাম সিফাতের জামিন আবেদনের শুনানির দিন আগামীকাল সোমবার নির্ধারণ করা হয়েছে। তারা দু’জনই স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির শিক্ষার্থী। শিপ্রার আইনজীবী অরুপ বড়ুয়া তপু জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন।
এছাড়া টেকনাফের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদলতে সিফাতের জামিন আবেদন করা হলে আগামীকাল শুনানির দিন ধার্য করা হয়েছে বলে জানিয়েছেন সিফাতের আইনজীবী মাহাবুবুল আলম দিপু।

৩১ জুলাই রাত ১০টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন বাংলাদেশ সেনাবাহিনীর মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ খান। এ সময় গ্রেফতার করা হয় মেজর সিনহার সঙ্গে থাকা শিপ্রা দেবনাথ ও সাহেদুল ইসলাম সিফাতকে। জাগো নিউজ
Lohagaranews24 Your Trusted News Partner