
নিউজ ডেক্স : ফটিকছড়িতে মোহাম্মদ জাব্বার নামে এক ইউনিয়ন পরিষদের সদস্যকে গুলি করে হত্যা করা হয়েছে।
সোমবার (২৫ মে) সকালে ঈদের নামাজ পড়ে বাড়ি ফেরার পথে চৌমুহনী বাজারে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত জাব্বার ফটিকছড়ি উপজেলার খিরাম ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য।
ফটিকছড়ি থানার পরিদর্শক (তদন্ত) রবিউল ইসলাম বলেন, জাব্বারের সঙ্গে খিরাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সোহরাব হোসেনের বিরোধ ছিল। সেই বিরোধ থেকেই খুনের ঘটনা ঘটেছে বলে ধারণা করছি।

তিনি বলেন, তারা দুই জনই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। আমরা এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা করছি। বাংলানিউজ
Lohagaranews24 Your Trusted News Partner