
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ায় আনুমানিক ২৬ বছর বয়সী অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৭ মে) রাত ১০ টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের আধুনগর ইউনিয়ন পরিষদ অফিস সংলগ্ন এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। লাশের সুরতহাল বিবরণী শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকের হোসাইন মাহমুদ জানান, স্থানীয়রা অজ্ঞাত এক যুবকের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। ময়নাতদন্ত রিপোর্ট পাবার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

Lohagaranews24 Your Trusted News Partner