
নিউজ ডেক্স : সাতকানিয়ায় ৫ হাজার পিস ইয়াবাসহ ২ জন মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৩ মার্চ) বেলা সাড়ে ৩টায় উপজেলার ছদাহা সন্দীপ্যা পাড়া এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন কক্সবাজার সদরের (বর্তমান ঠিকানা- সাতকানিয়া রাস্তার মাথায় আবদুল মান্নান মেম্বারের ভাড়া বাসা) মো. ছলিমের স্ত্রী আরেফা বেগম (৪৫) ও ছদাহা ইউনিয়নের সন্দীপ্যা পাড়ার মৃত আমির হামজার পুত্র সিএনজিচালিত অটোরিকশাচালক আবুল হোসেন (৩৫)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ছদাহা ইউনিয়নের সন্দীপ্যা পাড়ার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সিএনজি অটোরিক্সা নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় তারা ইয়াবা বেচাকেনা করছিল। পরে তাদের দেহ তল্লাশী করে ৫ পিস উদ্ধার উদ্ধার করা হয়।

সাতকানিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আবুল কালাম আজাদ জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। মঙ্গলবার সকালে তাদেরকে আদালতে সোপর্দ করা হবে ।
Lohagaranews24 Your Trusted News Partner