
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া ডিজিটাল গ্রামার স্কুলে বার্ষিক পুরস্কার বিতরণী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ মার্চ) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লোহাগাড়া শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু বকর।
প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল। লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ জাকের হোসাইন মাহমুদ শুভ উদ্বোধক ও চট্টগ্রাম দক্ষিণ জেলা টিভি জার্নালিষ্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাংবাদিক আবদুল আউয়াল জনি প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন।
সাংবাদিক সাত্তার সিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি যথাক্রমে সুখছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ডা. রিটন দাশ, শিক্ষানুরাগী আলহাজ্ব মো. নুরুল কবির, আধুনগর ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যাপক মুহাম্মদ আবদুল খালেক, স্কুলের নির্বাহী সদস্য মো. একেরামুল হক, প্রধান শিক্ষক মো. আলী জিন্নাহ, শিক্ষক মোস্তাফিজুর রহমান, মুক্তিযোদ্ধা মো. রফিক দিদার, শিক্ষক মো. মনছুর আলী ও শিক্ষানুরাগী মো. শহিদুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে সার্বিক পরিচালনায় ছিলেন স্কুলের প্রধান শিক্ষক মো. এরফানুল হকসহ শিক্ষকবৃন্দ। এছাড়া স্কুলের ছাত্র-ছাত্রী, অভিভাবক-অভিভাবিকা, সুধী, সাংবাদিক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Lohagaranews24 Your Trusted News Partner