
নিউজ ডেক্স : বান্দরবানের আলীকদমে পুকুর থেকে এক স্কুল দপ্তরির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলা সদরের সাবের মিয়া পাড়ায় পুকুরে ভাসমান অবস্থায় লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে লাশটি উদ্ধার করা হয়।
ওই স্কুল দপ্তরির নাম মং মং মারমা (৩৭)। তিনি আলীকদম আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরির কাজ করতেন এবং অংবাই পাড়া এলাকার বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, শুক্রবার রাতে অতিরিক্ত মদ পান করে মং মং মারমা বাসা থেকে বের হয়ে যাওয়ার পর তাকে আর খুঁজে পাওয়া যায়নি। শনিবার সকালে সাবের মিয়া পাড়া পুকুরে মং মং মারমার ভাসমান লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
আলীকদম থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী রকিব উদ্দিন জানান, পুকুর থেকে লাশ উদ্ধার করা হয়, লাশ ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে প্রেরণ কর হয়েছে এবং ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
Lohagaranews24 Your Trusted News Partner