Home | ব্রেকিং নিউজ | নির্বাচনে বিতরণ করা টাকার উৎস জানাতে হবে, অন্যথায় চরম খেসারতের হুঁশিয়ারি

নির্বাচনে বিতরণ করা টাকার উৎস জানাতে হবে, অন্যথায় চরম খেসারতের হুঁশিয়ারি

এলনিউজ২৪ডটকম: চট্টগ্রাম- ১৫ (লোহাগাড়া-সাতকানিয়া আংশিক) আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেছেন, নির্বাচনে বিতরণ করা টাকার উৎস ও কিভাবে বিতরণ করা হয়েছে তা অবশ্যই প্রকাশ করতে হবে। এসব তথ্য গোপন রাখা হলে সংশ্লিষ্টদের চরম খেসারত দিতে হবে। প্রয়োজনে তাদের বিরুদ্ধে দুর্নীতি মামলাও দায়ের করা হবে।

বুধবার (২৫ মার্চ) রাতে লোহাগাড়ার আধুনগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড জামায়াতের উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শাহজাহান চৌধুরী বলেন, সরকারের সব সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে। মা-বোনদের নিরাপত্তা নিশ্চিত এবং কৃষক, শ্রমিক, দিনমজুরসহ মেহনতি মানুষের নাগরিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করা হবে। নির্বাচনের আগে জনগণের কাছে ১৯টি প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। তা বাস্তবায়নে কাজ করে যাচ্ছি। নির্বাচনী এলাকার প্রতিটি ওয়ার্ডে প্রতি তিন মাস অন্তর সরাসরি জনগণের সঙ্গে মতবিনিময় করা হবে।

প্রবাসী আবুল কালামের সভাপতিত্বে ও ইউনিয়ন যুব বিভাগের সভাপতি শাখাওয়াত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন লোহাগাড়া উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ আ.ন.ম নোমান, সূরা সদস্য শামীম আকতার, আধুনগর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আবদুল কাদির ও প্রবাসী সরওয়ার কামাল প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!