
নিউজ ডেক্স : আনোয়ারায় হাতির আক্রমণে আকতার হোসেন চৌধুরী (৫০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। রোববার (১৪ জুলাই) রাতে উপজেলার বৈরাগ ইউনিয়নের কান্তিরহাট হলিফাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। তিনি বৈরাগ ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের মৃত বদরুজ্জামান চৌধুরীর পুত্র।
বৈরাগ ইউনিয়নের ইউপি সদস্য মো. মুছা তালুকদার বলেন, প্রতিদিনের মতো হাতির আক্রমণ থেকে বাঁচতে এলাকাবাসী পাহারা দেয়। হঠাৎ হাতিগুলো ধাওয়া দিলে সামনে থাকা কয়েকজন মানুষ দৌঁড়ে পালিয়ে সক্ষম হলেও আকতার হোসেন পা পিছলে পড়ে যায়। এ সময় হাতির পায়ে পিষ্ট হয়ে গুরুতর আহত হয় তিনি। সেখান থেকে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

তিনি আরও বলেন, হাতির অবস্থান সম্পর্কে বন বিভাগ ও প্রশাসনকে জানানো হলেও কোনো প্রকার ব্যবস্থা গ্রহণ করেনি।
বৈরাগ ইউপি চেয়ারম্যান মো. সোলাইমান বলেন, হাতিগুলো নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন দপ্তরে অনেকবার জানানো হয়েছে। কিন্তু তাঁরা কোন উদ্যোগ নিচ্ছে না। এভাবে প্রতিবছর হাতির আক্রমণে মারা যাচ্ছে মানুষ।
উল্লেখ্য, গত বছরে উপজেলার গ্রামের মুহাম্মদপুর এলাকায় হাতির আক্রমণে বৃদ্ধ ও বটতলী ইউনিয়ন গুচ্ছগ্রামে বৃদ্ধা নিহত হয়।
Lohagaranews24 Your Trusted News Partner