
_____জেসমিন সুলতানা চৌধুরী_____
মাটির থালায় ইলিশ পান্তা খেয়ে জুড়ায় মনটা,
আরো আছে দই, মন্ডা, মিঠাই
আছে ভর্তা, চাটনি
একসাথে খায় বসে দাদী নাতনি।

উৎসবের রঙে রাঙ্গায় সবে নিজেকে
সমস্ত অশুভ অপশক্তিকে
ধুয়ে মুছে করে বরণ নতুনকে।
নানান রঙে নানান ঢঙে
নানান সাজের হাতী, ঘোড়া, মুখোশ, বাশিঁতে,
আসে বৈশাখ মাতাতে।
নন্দিনীরা আসে সেজে ফুলে ফুলে,
বাংলা গানের আসর বসে রমনার বটমূলে।
লাখো মানুষের ঢল নামে মঙ্গল শোভাযাত্রাতে,
কথা হয় দেখা হয় পাড়াপড়শীতে।
রঙ বেরঙের পোশাক- আশাক,
বিচিত্র কারুকার্যের পুতুল, ঢোল-ঢাক
দিন ভর মাতিয়ে রাখে পহেলা বৈশাখ।
Lohagaranews24 Your Trusted News Partner