
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী এম. ইব্রাহিম কবির (টিউবওয়েল) আজ ১৮ মার্চ সোমবার চুনতি ইউনিয়নের ফারেঙ্গা, পানত্রিশা ও কিল্লাখোলা ব্যাপক গণসংযোগ করেছেন। এ সময় প্রার্থীর সাথে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। গণসংযোগকালে এলাকাবাসীর ব্যাপক সাড়া পেয়েছেন বলে জানিয়েছেন প্রার্থী। গণসংযোগের আগে প্রার্থী এম. ইব্রাহিম কবির ফারেঙ্গার লতাপীর ছাহেবের কবর জিয়ারত করেন।
উল্লেখ্য, এম. ইব্রাহিম কবির লোহাগাাড়া উপজেলার চুনতি ইউনিয়নের নারিশ্চা গ্রামের প্রখ্যাত আলেমেদ্বীন ও চট্টগ্রাম বায়তুশ শরফ কামিল মাদ্রাসার সাবেক আরবি বিভাগের সহকারি অধ্যাপক হযরত আলহাজ্ব মাওলানা ফৌজুল কবিরের বড় সন্তান এবং চট্টগ্রাম- ১৫ (লোহাগাড়া-সাতকানিয়া) আসনের সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভীর ভাগিনা।

Lohagaranews24 Your Trusted News Partner