
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়ার আলহাজ্ব মোস্তফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যাপক ইব্রাহিম খলিলের চরম্বা জান মোহাম্মদ পাড়ার বাড়িতে গত ৬ জানুয়ারী দিনগত রাতে চুরির ঘটনা ঘটেছে।
এ ব্যাপারে তিনি (অধ্যাপক) আজ ৭ জানুয়ারী লোহাগাড়া থানায় অভিযোগ করেছেন। থানার ডিউটি অফিসার মাঈনুদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। খবর পেয়ে লোহাগাড়া থানার এসআই পার্থ সারতী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন মামলা হয়নি। চুরি যাওয়া মালামাল উদ্ধার কিংবা কেউ গ্রেফতার হয়নি বলে ডিউটি অফিসার আরো জানিয়েছেন।

অভিযোগে প্রকাশ, ঘটনার দিন স্বস্ত্রীক ইব্রাহিম খলিল বাড়ি তালাবদ্ধ করে শ্বশুর বাড়িতে বেড়াতে যান এবং সেখানে রাত্রীযাপন করেন। পরে প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে তিনি বাড়িতে আসেন এবং দরজা ভাঙ্গা দেখতে পান। চোরেরা ঘরের রক্ষিত নগদ লক্ষাধিক টাকা ও ২১ ভরি স্বর্ণালংকারসহ অন্যান্য মালামাল নিয়ে গেছেন তিনি অভিযোগে দাবী করেছেন। বিক্ষিপ্তভাবে ঘরে মালামাল পড়ে থাকতে দেখে চুরির ব্যাপারে নিশ্চিত হন।
Lohagaranews24 Your Trusted News Partner