
নিউজ ডেক্স : সীতাকুণ্ড উপজেলায় সাগর সৈকত থেকে আসগর আলী (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৯ নভেম্বর) গভীর রাতে উপজেলার সৈয়দপুর এলাকার সৈকত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সৈয়দপুরের সাগরপাড় থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

তিনি বলেন, বিস্তারিত পরিচয় এখনো পাওয়া যায়নি। যতটুকু জানতে পেরেছি, নিহত যুবক মানসিক সমস্যায় ভুগছিল। ধারণা করছি, দিনের কোনো সময় তিনি সাগরে নেমে আর উঠতে পারেননি।
Lohagaranews24 Your Trusted News Partner