
নিউজ ডেক্স : কক্সবাজার শহরের উত্তর নুনিয়ারছড়ায় টমটমে ওড়া পেচিয়ে আজ ৯ অক্টোবর মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। নিহত নুসাইবা হোসেন নিরু ওই এলাকার মুহাম্মদ হোসেন ধলুর কন্যা ও হাজী হাছন আলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্রী।
নিহতের খালা নাসিমা আক্তার সাংবাদিকদের জানান, প্রতিদিনের ন্যায় নুসাইবা সকাল ৭টায় স্কুলের প্রধান শিক্ষক আবদুল অদুদের বাসায় কোচিং করতে যায়। কোচিং শেষে টমটমে করে বাসায় ফেরার পথে এ ঘটনা ঘটে।

কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোহাম্মদ শাহীদ আবদুর রহমান চৌধুরী সাংবাদিকদের জানান, হাসপাতালে আনার আগেই স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। মরদেহ হাসপাতালে রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
Lohagaranews24 Your Trusted News Partner