
নিউজ ডেক্স : সাতকানিয়ায় এক জামায়াত নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। আজ ৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার ভোরে উপজেলার এওচিয়া এলাকা থেকে গ্রেফতার করা হয় বলে সাংবাদিকদের জানান সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল হোসেন।
গ্রেফতারকৃত মোঃ কামাল (৩০) এওচিয়া ছড়ারকুল এলাকার আবদুল মোতালেব প্রকাশ বাঁশি মিয়ার পুত্র।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এওচিয়া এলাকা থেকে পলাতক আসামি ও জামায়াত নেতা মোঃ কামালকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে থানা সূত্রে প্রকাশ।
Lohagaranews24 Your Trusted News Partner