
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া উপজেলা সদরের রশিদার পাড়ায় গত ২৩ জুলাই দিনগতরাতে একটি বসতঘর ও এক দোকান এবং ২১ জুলাই দিনগত রাতে আমিরাবাদ রাজঘাটা এলাকায় ২টি বাড়ি চুরি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে সাংবাদিকদের জানানো হয়েছে।
চুরি হয়েছে রশিদার পাড়ার আবুল বশরের বসত, হাবিব সওদাগরের দোকান, রাজঘাটা এলাকার সাইফুল হাসান সাগর ও আবু ছালেহ’র বসতঘর।

জানা যায়, চোরেরা তালাবদ্ধ দোকান ও বসতঘরের তালা ভেঙ্গে প্রবেশ করে। বসতঘর থেকে মালামাল নিয়ে যায়। আর হাবিব সওদাগরের দোকান থেকে নগদ ৬ হাজার ও ১০ হাজার টাকার মালামাল নিয়ে যায়।
লোহাগাড়া থানার ডিউটি অফিসার এএসআই জেসমিন সোলতান জানিয়েছেন, এ ব্যাপারে থানায় কেউ লিখিত অভিযোগ করেননি।
খবর পেয়ে এসআই বিল্লাহ হোসেন ২৪ জুলাই রশিদার পাড়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি চোরের ফেলে যাওয়া একটি বাইসাইকেল জব্দ করেছেন বলে জানা গেছে।
Lohagaranews24 Your Trusted News Partner