
(ফাইল ছবি)
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া উপজেলার চরম্বা জমাদার পাড়ার মাষ্টার মার্কেটে ১০ জানুয়ারী দিনগত গভীর রাতে অগ্নিকান্ডে ৫টি দোকান ভষ্মিভূত হয়েছে। বৈদ্যুতিক শর্টসার্কিটই অগ্নিকান্ডের মূল কারণ। অগ্নিকান্ডে ৫ লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থরা দাবী করছেন। স্থানীয় সাবেক মেম্বার নুরুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন।
তিনি আরো জানান, গভীর রাতে হঠাৎ ডাঃ সুজনের ফার্মেসী থেকে আগুনের সূত্রপাত হয়। কিছু বুঝে উঠার আগেই এ আগুন ছড়িয়ে পড়ে। এলাকাবাসীর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ক্ষতিগ্রস্থরা হলেন যথাক্রমে হেফাজতুর রহমান, সিরাজুল ইসলাম, ডাঃ সুজন, আশোতুস ও বজলুর রহমান প্রমুখ। এ রিপোর্ট লেখা পর্যন্ত কেউ তাদের সাহায্যে এগিয়ে আসেননি বলে তারা সাংবাদিকদের জানিয়েছেন।

Lohagaranews24 Your Trusted News Partner