
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের কুমিরাঘোনা এলাকায় দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে নিহত যুবক মোজাম্মেল হক (৩০)’র ময়নাতদন্ত শেষে আজ ২২ ডিসেম্বর শুক্রবার দুপুর ২টায় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে।
বড়হাতিয়া বায়তুশ মাঠে অনুষ্ঠিত নামাজে জানাজায় ইমামতি করেন মসজিদের খতিব মাওলানা ক্বারী রহমত উল্লাহ। নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় গ্রাম পুলিশ মহিউদ্দিন। লোহাগাড়া থানা সূত্রে প্রকাশ, আজ ৯টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত খুনের ঘটনার ব্যাপারে কোন মামলা রুজু হয়নি।

উল্লেখ্য, গত ২১ ডিসেম্বর সকালে নিজ বাগান থেকে ফেরার পথে কুমিরাঘোনা এলাকার লালমতি বাপের কাটা পাহাড়ের নির্জন এলাকায় দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে মোজাম্মেল হক খুন হয়।
Lohagaranews24 Your Trusted News Partner