
এলনিউজ২৪ডটকম : লোহাগাড়া শহর উন্নয়ন কমিটির উদ্যোগে ৫ হাজার মাস্ক বিতরণ করা হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে বটতলী ষ্টেশনের দোকানদার ও ক্রেতাদের মাঝে এ মাস্ক বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বটতলী শহর উন্নয়ন কমিটির সদস্য সচিব মিজানুর রহমান মিজান, কমিটির সদস্য নাজিম উদ্দিন, মামুর অর রশিদ, সালাহ উদ্দিন ও জুয়েল এনামুল হক প্রমুখ।
মিজানুর রহমান মিজান জানান, দেশে নতুন করে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে । এ সংক্রমণকে প্রতিরোধ করতে বটতলী শহর উন্নয়ন কমিটি কাজ করে যাচ্ছে। সবাইকে সামাজিক দুরত্ব বজায় রেখে চলাচল, মাস্ক পরিধান করতে ও সচেতন হতে উৎসাহিত করছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আহসান হাবীব জিতু জানান, বটতলী শহর উন্নয়ন কমিটির নেতৃবৃন্দ বিনামূল্যে মাস্ক বিতরণ করেছেন এটি একটি ভালো উদ্যোগ।
Lohagaranews24 Your Trusted News Partner