
নিউজ ডেক্স : সড়ক দুর্ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক এক শিক্ষকের মৃত্যু হয়েছে। ইতিহাস বিভাগের সদ্য অবসরপ্রাপ্ত শিক্ষক মোহাম্মদ শাহ রোববার রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে জানিয়েছেন ওই বিভাগের অধ্যাপক বকুল চন্দ্র চাকমা।
মোহাম্মদ শাহ গত ২২ সেপ্টেম্বর সকালে বিশ্ববিদ্যালয়ের ১নং গেইট এলাকায় চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়কে বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে আহত হয়েছিলেন। তিনি অটোরিকশায় শহরে যাচ্ছিলেন। ওই দিন মাথায় গুরুতর আঘাত পেয়ে সাত দিন কোমায় ছিলেন অধ্যাপক মোহাম্মদ শাহ্।

অধ্যাপক বকুল চাকমা বলেন, উনাকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। উনার অবস্থার কোনো উন্নতি না হওয়ার কারণে সকালে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছিল। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় উনার মৃত্যু হয়েছে। -বিডিনিউজ
Lohagaranews24 Your Trusted News Partner