
এলনিউজ২৪ডটকম: সৌদিয়া আরবে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ রিদওয়ানুল হক হৃদয় (২৫) নামে লোহাগাড়ার এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (১৫ জুন) বাংলাদেশ সময় রাত ১২টায় (সৌদি সময় রাত ৯টায়) আবাহার মাহাইল এলাকার এক সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত হৃদয় উপজেলার চুনতি ইউনিয়নের ২ নাম্বার ওয়ার্ডের মফিজ কোম্পানি পাড়ার আবুল হাসেমের পুত্র।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, ঘটনার রাতে সড়ক পার হবার সময় দ্রুতগতির একটি গাড়ি তাকে চাপা দেয়। এতে সে মাথায় গুরুতর আঘাত পান। সেখানকার পুলিশ তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
নিহত হৃদয় প্রায় ২ বছর আগে জীবিকার তাগিদে সৌদিয়া আরব গিয়েছিলেন। সেখানে তিনি চাচার দোকানে চাকুরী করতেন বলে জানা গেছে।
চুনতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল আবেদিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদের সেখানে দাফন কিংবা দেশে আনার ব্যাপারে ইউনিয়ন পরিষদ থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।
এদিকে, হৃদয়ে মৃত্যুর সংবাদ বাড়িতে পৌঁছলে স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে আসে।
Lohagaranews24 Your Trusted News Partner