
এলনিউজ২৪ডটকম : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে মহাজোট মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি’র সমর্থনে আজ ২১ ডিসেম্বর শুক্রবার সকাল ১১ ঘটিকায় সাতকানিয়া পৌরসভা কার্যালয়ের সামনে বিশাল মহিলা সমাবেশ অনুষ্টিত হয়।
সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জুবাইর’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপি নদভী পতœী ও বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য রিজিয়া রেজা চৌধুরী।

০৯ নং ওয়ার্ড কাউন্সিলর মোজাম্মেল হক ভোলার পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক সাইদুল রহমান দুলাল, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এনামুল কবির, ০১ নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আলী, ০২ নং ওয়ার্ড কাউন্সিলর এ কে এম মোরশেদ, প্যানেল মেয়র সাইফুদ্দীন দুলাল, ০৮ নং ওয়ার্ড কাউন্সিলর শিকুআরা বেগম, মহিলা কাউন্সিলর হাসিনা আক্তার, দক্ষিণ জেলা যুবলীগ নেতা শহিদুল ইসলাম, যুবলীগ নেতা সাইফুল ইসলাম, পৌর আওয়ামীলীগ নেতা মোজাম্মেল হক লিটন, সাতকানিয়া আওয়ামী যুবলীগের ধর্ম বিষয়ক সম্পাদক আবদুল গনি, সাতকানিয়া পৌরসভা আওয়ামী লীগ নেতা গোলাম ফারুক মোহাম্মদ রুবেল রাজ, সাবেক চেয়ারম্যান লায়ন ওসমান গনি, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ সহ সভাপতি মোঃ জুনাইদ, যুবলীগ নেতা মামুন, ছাত্রলীগ নেতা মোঃ ইদ্দিস, স্বেচ্ছাসেবকলীগ নেতা নেজাম উদ্দীন, সাতকানিয়া-লোহাগাড়া মহিলা উন্নয়ন ফোরামের সাধারন সম্পাদক নার্গিস আক্তার মুন্নি, নারীনেত্রী হামিদা বেগম, মদিনা আওয়ামী ফাউন্ডেশনের দপ্তর সম্পাদক কচির আহমদ কাইছার, সাতকানিয়া কলেজ ছাত্রলীগ নেতা মোঃ জাহেদুল ইসলাম ও রকিবুল হক দিপু প্রমুখ।

প্রধান অতিথি রিজিয়া রেজা চৌধুরী ভোটারদের উদ্দেশ্যে বলেন, বিগত পাঁচ বছরে সাতকানিয়ায় ব্যাপক উন্নয়নের কাজ হয়েছে। এই উন্নয়ন অব্যাহত রাখতে ও সুন্দর আগামীর জন্য নৌকাকে আবার বিজয় করতে হবে। তাই আগামী নির্বাচনে আপনাদের মূল্যবান ভোটটি নৌকা মার্কায় দিয়ে এমপি নদভীকে আরও কাজ করার সুযোগ দিন।
Lohagaranews24 Your Trusted News Partner