
নিউজ ডেক্স : একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের দিন সংঘাত, সহিংসতার কারণে সারা দেশে মোট ২২টি কেন্দ্রে ভোট স্থগিত হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
রবিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ এ তথ্য জানান।

সারা দেশে ২৯৯ আসনে মোট ৪০ হাজার ৫১টি কেন্দ্রে রবিবার এই ভোটগ্রহণ হয়। এই হিসেবে বাতিল হওয়া কেন্দ্রের সংখ্যা ০.০৫ শাতাংশের মত।
ভোট ঘিরে সহিংসতায় দেশের ১১ জেলায় অন্তত ১৫ জন নিহত হওয়ার খবর এসেছে সারা দিনে, যাদের অধিকাংশই ক্ষমতাসীন আওয়ামী লীগের কর্মী। তারপরও আওয়ামী লীগ এ নির্বাচনকে ‘সংঘাতহীন’ বলছে।
অন্যদিকে বিএনপি সারাদেশে কেন্দ্র দখল, এজেন্ট বের করে দেওয়াসহ কারচুপির অভিযোগ এনেছে; বিভিন্ন আসন থেকে ধানের শীষের প্রার্থীদের ভোট বর্জনের ঘোষণা এসেছে।
Lohagaranews24 Your Trusted News Partner