
এলনিউজ২৪ডটকম : নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে যাত্রীবাহী বাসের ধাক্কায় মো. সোলাইমান (৪৫) নামে লোহাগাড়ার এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার কলাউজান ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পূর্ব কলাউজান রবিচান সিকদার পাড়ার মো. শফির পুত্র।
রোববার (৪ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সাতকানিয়া উপজেলার হাসমত আলী দোকানের দক্ষিণে এ দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে চট্টগ্রাম শহরমুখি ঈগল পরিবহণের যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের গাছের সাথে ধাক্কা লাগে। এতে সোলাইমান ঘটনাস্থলে নিহত হন। দূর্ঘটনায় যাত্রীবাহী বাসের আরো ৫ যাত্রী আহত হয়েছেন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করেন।

দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনাচার্জ (ওসি) মাকসুদ আহম্মেদ জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়। দূর্ঘটনা কবলিত বাস জব্দ করে হাইওয়ে থানা হেফাজতে রাখা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Lohagaranews24 Your Trusted News Partner