
নিউজ ডেক্স : সাতকানিয়ায় অভিযান চালিয়ে তিনটি ইটভাটা উচ্ছেদ করা হয়েছে। পরিবেশগত ছাড়পত্রবিহীন ও ইট পোড়ানোর লাইসেন্সবিহীন অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে এসব ইটভাটা উচ্ছেদ করা হয়।
বুধবার (৬ জানুয়ারি) দিনব্যাপী অভিযান চালিয়ে এসব ইটভাটা উচ্ছেদ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আলমগীর।
উচ্ছেদ করা ইটভাটাগুলো হলো- সাতকানিয়ার কেওচিয়া তেমুহনী এলাকার মেসার্স শাহজালাল ব্রিকস, মেসার্স সেভেন স্টার ব্রিকস ও মেসার্স নুর হোসেন ব্রিকস। এদের মধ্যে মেসার্স নুর হোসেন ব্রিকসকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

পরিবেশ অধিদফতর চট্টগ্রাম জেলার উপ-পরিচালক জমির উদ্দিন জানান, পরিবেশগত ছাড়পত্রবিহীন ও ইট পোড়ানোর লাইসেন্সবিহীন অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে বুধবার সাতকানিয়ায় তিনটি ইটভাটা উচ্ছেদ করা হয়েছে। একটি ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এসব ইটভাটার ২৫ লাখ কাঁচা ইট ধ্বংস করা হয়েছে। বাংলানিউজ
Lohagaranews24 Your Trusted News Partner